Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৭:১৬ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে ৫শ’ টাকা বাজিতে ১০১ বার খালে ডুব, ঠান্ডায় মৃত্যু!
২৫ December ২০২৫ Thursday ৬:০৬:০১ PM
Print this E-mail this

রাজাপুরে ৫শ’ টাকা বাজিতে ১০১ বার খালে ডুব, ঠান্ডায় মৃত্যু!


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে পাঁচশত টাকা বাজি ধরে খালে ১০১ বার ডুব দিয়ে মো. বাবুল মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ওই উপজেলার বড়ইয়া কাচারিবাজার সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।
বাবুল মোল্লা নামে ওই ব্যক্তি বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের মো. আনসার আলী মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বড়ইয়া কাচারিবাজারের একটি চায়ের দোকানে আড্ডার এক পর্যায়ে শীত নিয়ে কথাবার্তা হয়। এ সময় বাবুল মোল্লা শীতে কাঁপেন না বলে মন্তব্য করলে উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে কয়েকজন ৫শ’ টাকা বাজিতে তাকে খালে ডুব দেয়ার প্রস্তাব দেন। পরে তিনি খালে নেমে ১০১ বার ডুব দেন। ডুব শেষে তীরে উঠে অতিরিক্ত ঠান্ডায় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল হালদার জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে হাইপোথারমিয়া হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটি জানাজানির পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com