![]() হঠাৎ নদী নদী ভাঙ্গনকাউখালীর আমরাজুড়ি ফেরি দুদিন ধরে পারাপার বন্ধ
২৯ December ২০২৫ Monday ৫:৪২:২৮ PM
![]() কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিপিরোজপুর সড়ক বিভাগের গড়িয়ারপাড়-বানারীপাড়া-শর্ষিনা-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী পিরোজপুর মহাসড়কের কাউখালীর আমরাজুড়ি ফেরি ঘাটের আশোয়া আমরাজুড়ি প্রান্তে নদী ভাঙ্গনে পন্টুনের গ্যাংওয়ে ক্ষতিগ্রস্থ হওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। ![]() জানাগেছে, গত শনিবার ২৭ ডিসেম্বর রাতে এ ঘটনা ঘটে। আজ সোমবার পর্যন্তএ রুটে ফেরি পারাপার বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। এতে বরিশাল, ঝালকাঠী, বাগেরহাট, স্বরূপকাঠী, ঝালকাঠী পিরোজপুরসহ এ পথে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত ফেরি ঘাটের মেরামতের কাজ চলছে। এ দিকে পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, আমরাজুড়ি ফেরির স্বরুপকাঠি প্রান্তে আকস্মিক নদী ভাঙ্গনের কারণে ফেরীঘাট এপ্রোচ সড়কের জরুরী রক্ষনাবেক্ষণ ও মেরামত কাজের লক্ষ্যে অদ্য ২৮ডিসেম্বর সকাল থেকে বন্ধ রয়েছে আগামী ৩১ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত ওই সড়কের আমড়াঝুরি ফেরীঘাট হতে ফেরী চলাচল বন্ধ থাকবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||


