Home » কাউখালী » পিরোজপুর » হঠাৎ নদী নদী ভাঙ্গনকাউখালীর আমরাজুড়ি ফেরি দুদিন ধরে পারাপার বন্ধ
২৯ December ২০২৫ Monday ৫:৪২:২৮ PM
হঠাৎ নদী নদী ভাঙ্গনকাউখালীর আমরাজুড়ি ফেরি দুদিন ধরে পারাপার বন্ধ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিপিরোজপুর সড়ক বিভাগের গড়িয়ারপাড়-বানারীপাড়া-শর্ষিনা-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী পিরোজপুর মহাসড়কের কাউখালীর আমরাজুড়ি ফেরি ঘাটের আশোয়া আমরাজুড়ি প্রান্তে নদী ভাঙ্গনে পন্টুনের গ্যাংওয়ে ক্ষতিগ্রস্থ হওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।
জানাগেছে, গত শনিবার ২৭ ডিসেম্বর রাতে এ ঘটনা ঘটে। আজ সোমবার পর্যন্তএ রুটে ফেরি পারাপার বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
এতে বরিশাল, ঝালকাঠী, বাগেরহাট, স্বরূপকাঠী, ঝালকাঠী পিরোজপুরসহ এ পথে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
এ রির্পোট লেখা পর্যন্ত ফেরি ঘাটের মেরামতের কাজ চলছে।
এ দিকে পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, আমরাজুড়ি ফেরির স্বরুপকাঠি প্রান্তে আকস্মিক নদী ভাঙ্গনের কারণে ফেরীঘাট এপ্রোচ সড়কের জরুরী রক্ষনাবেক্ষণ ও মেরামত কাজের লক্ষ্যে অদ্য ২৮ডিসেম্বর সকাল থেকে বন্ধ রয়েছে আগামী ৩১ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত ওই সড়কের আমড়াঝুরি ফেরীঘাট হতে ফেরী চলাচল বন্ধ থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার