![]() বরিশাল-১: স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের মনোনয়নপত্র দাখিল
২৯ December ২০২৫ Monday ৮:১৪:৫৪ PM
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহবুব, গৌরনদী উপজেলা বিএনপি নেতা প্রফেসর মো. লিটন মিয়া, বাকাল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন সরকার, বাগধা ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজুর রহমান লালু প্রমুখ। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদীতে মনোনয়নপত্র দাখিল করলেও আগৈলঝাড়ায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিককে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে অবহিত করেন। পরে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান পৃথকভাবে আগৈলঝাড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

