Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৭:১৩ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » গৌরনদী » বরিশাল » বরিশাল-১: স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের মনোনয়নপত্র দাখিল
২৯ December ২০২৫ Monday ৮:১৪:৫৪ PM
Print this E-mail this

বরিশাল-১: স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের মনোনয়নপত্র দাখিল


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহবুব, গৌরনদী উপজেলা বিএনপি নেতা প্রফেসর মো. লিটন মিয়া, বাকাল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন সরকার, বাগধা ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজুর রহমান লালু প্রমুখ।

অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদীতে মনোনয়নপত্র দাখিল করলেও আগৈলঝাড়ায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিককে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে অবহিত করেন। পরে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান পৃথকভাবে আগৈলঝাড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com