Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ১২:৩৩ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
৩১ December ২০২৫ Wednesday ৫:১৪:৩৪ PM
Print this E-mail this

আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তুলা (ঝুট) ব্যবসায়ী বশির খানের মালিকানাধীন তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বাসা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাৎ করে তুলার মিলে আগুন জ্বলে ওঠে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। অগ্নিকাণ্ডের ঘরে থাকা তুলার মালামালসহ ৩টি তুলার মেশিন সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস, কলাপাড়া ফায়ার সার্ভিস, আমতলী থানার পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর আরিফ চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক সহকারী পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি) ও আমতলী থানার অফিসার ইনচার্জ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com