Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৮:৫৪ AM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » রাজাপুর » যত সম্পদের মালিক এনসিপি নেত্রী মাহমুদা মিতু
২ January ২০২৬ Friday ৮:১৯:০৫ PM
Print this E-mail this

যত সম্পদের মালিক এনসিপি নেত্রী মাহমুদা মিতু


ঝালকাঠি প্রতিনিধি:

২০ ভরি স্বর্ণসহ সব সম্পদের তথ্য পাওয়া গেছে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুর।

জানা গেছে, তার হাতে নগদ ২৮ লাখ ৪০ হাজার টাকা, ব্যাংকে জমা ৫১ হাজার টাকা ও ৪৫ লাখ টাকা মূল্যের ২০ ভরি স্বর্ণসহ মোট ৭৪ লাখ ৩১ হাজার টাকা মূল্যের সম্পদ রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ডা. মাহমুদা মিতুর দেওয়া হলফনামার তথ্যে উঠে এসেছে, তার স্বামীর নগদ টাকা রয়েছে ৪৫ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকা, ব্যাংকে রয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৩৭৪ টাকা, ১ লাখ ২০ হাজা টাকার আসবাবপত্রসহ মোট ৫৩ লাখ ৪২ হাজার ২৬৮ টাকা রয়েছে। তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পদ নেই।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপু-কাঁঠালিয়া) আসনে মোট ১৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপির মাহমুদা আলম মিতু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, স্বতন্ত্র (বিএনপি) গোলাম আজম সৈকত, জাতীয় পার্টির কামরুজ্জামান খান, জাতীয় পার্টির (জেপি) এনামুল ইসলাম রুবেল, জাসদ (জেএসডি) সোহরাব হোসেন, স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) মাহিবুল ইসলাম মাহিম, স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমান এবং স্বতন্ত্র (বিএনপি) সাব্বির আহমেদ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com