![]() দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই
৪ January ২০২৬ Sunday ৬:৩৩:৫২ PM
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মাছুয়াখালী দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মাওলানা আবদুস ছত্তার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মাওলানা আবদুস ছত্তার আজকের পত্রিকার সহসম্পাদক মো. হান্নানের বাবা। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আবদুস ছত্তার মাছুয়াখালী গ্রামের মৃত আব্দুল আজিজ মুন্সির বড় ছেলে। তিনি দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একটু সুস্থ হলে তিনি বরিশাল মেয়ের বাসায় থাকতেন। রোববার রাতে মেয়ের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়; যেখানে তিনি মারা যান। আজ বেলা ৩টায় মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মাওলানা আবদুস ছত্তারের মৃত্যুতে দশমিনা উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি ও দশমিনা প্রেসক্লাবের সদস্যরা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

