Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ১১:৩১ AM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই
৪ January ২০২৬ Sunday ৬:৩৩:৫২ PM
Print this E-mail this

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মাছুয়াখালী দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মাওলানা আবদুস ছত্তার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

মাওলানা আবদুস ছত্তার আজকের পত্রিকার সহসম্পাদক মো. হান্নানের বাবা। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আবদুস ছত্তার মাছুয়াখালী গ্রামের মৃত আব্দুল আজিজ মুন্সির বড় ছেলে। তিনি দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একটু সুস্থ হলে তিনি বরিশাল মেয়ের বাসায় থাকতেন। রোববার রাতে মেয়ের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়; যেখানে তিনি মারা যান। আজ বেলা ৩টায় মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মাওলানা আবদুস ছত্তারের মৃত্যুতে দশমিনা উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি ও দশমিনা প্রেসক্লাবের সদস্যরা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com