Home » ভোলা » ভোলা সদর » সংবাদ শিরোনাম » শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
৩০ May ২০২৬ Saturday ৪:৪৬:০৪ PM
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
ভোলা প্রতিনিধি:
শহীদ জিয়াকে ঘাতকরা অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, শহীদ জিয়া আজ আমাদের মাঝে নেই।কিন্তু তার আদর্শ অনুসরণ করে বিএনপি এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দল বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাবে। আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।
শনিবার (৩০ মে) সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, আজকের এই দিনে শহীদ জিয়াকে বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।আমরা সবাই জিয়ার আদর্শ অনুসরণ করলে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।
তিনি বলেন, শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে তারেক রহমান অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন। তিনি পিতা-মাতার আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে উন্নতির পথে পরিচালিত করতে সক্ষম হবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করি।
জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, আজকে তিনি নেই, কিন্তু তার জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশকে পরিচালনা করছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারবার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বিগত ১৬ বছর অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করে বিএনপির তৎকালীন চেয়ারম্যান খালেদা জিয়া অনেক দুঃসময় অতিক্রম করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। বেগম জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী।
এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার