Current Bangladesh Time
Saturday May ৩০, ২০২৬ ৬:১৪ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠি বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান পুড়ে ছাই
৩০ May ২০২৬ Saturday ৫:০৩:১৮ PM
Print this E-mail this

ঝালকাঠি বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান পুড়ে ছাই


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্র বড় বাজার এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে শংকর স্টোর নামে একটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৩০ মে) সকালে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে দীর্ঘ ৩৫ বছরের পরিশ্রমে গড়ে তোলা একটি প্রতিষ্ঠিত ব্যবসা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রতিদিনের মতো দোকান খোলার প্রস্তুতি চলাকালে হঠাৎ শংকর স্টোর থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায। দোকানের ভেতরে থাকা দাহ্য সামগ্রীতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাদের দ্রুত ও দক্ষ পদক্ষেপের কারণে পাশের অন্যান্য দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। অগ্নিকাণ্ডে দোকানের সব ধরনের মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় কোনো হতাহত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সবাই।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। দীর্ঘদিনের একটি পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ধ্বংস হয়ে যাওয়ার ঘটনায় ব্যবসায়ী মহলে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুনে ক্ষতিগ্রস্ত শংকর স্টোর পরিদর্শন করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। তিনি দোকানের মালিক অনিল, শংকর ও স্বপনের পরিবারের সদস্যদের সঙ্গে তাদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসা পুনরুদ্ধারে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com