Current Bangladesh Time
Tuesday August ২৫, ২০২৬ ১২:২৩ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
৩০ May ২০২৬ Saturday ৪:৩৯:৪১ PM
Print this E-mail this

দৌলতখানে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার


দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলায় যৌতুক হিসেবে মোটরসাইকেল দিতে না পারায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।  

শনিবার (৩০ মে) সকালে অভিযুক্ত স্বামী সজিবকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ফিমা আক্তার (২২) ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল কালামের মেয়ে। গ্রেফতার সজিব দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মসু হাওলাদারের ছেলে।

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামে স্বামীর বাড়ি থেকে ফিমার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন।

নিহতের মা তাছনুর বেগম বলেন, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে সজিবের সঙ্গে ফিমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোটরসাইকেলের দাবিতে ফিমার ওপর চাপ সৃষ্টি করা হয়। আর্থিক অসচ্ছলতার কারণে তা দিতে না পারায় তাকে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হতো।

তিনি আরও বলেন, ঘটনার আগের রাতেও ফিমা পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিল। তবে ভোররাতে শ্বশুরবাড়ি থেকে ফোন করে তাকে অসুস্থ বলে জানানো হয়। খবর পেয়ে সকালে সেখানে গিয়ে ঘরের মেঝেতে মেয়ের লাশ পড়ে থাকতে দেখি। 

এ সময় বাড়িতে শ্বশুরবাড়ির কোনো সদস্যকে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।পরে অভিযুক্ত স্বামী সজিবকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com