Current Bangladesh Time
Saturday May ৩০, ২০২৬ ৯:২০ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » পিরোজপুরে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
৩০ May ২০২৬ Saturday ৭:৫৭:৩১ PM
Print this E-mail this

পিরোজপুরে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ, পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা


জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগরে পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে গলা টিপে হত্যার অভিযোগে পুত্রবধূ, তার কথিত প্রেমিক, এক আত্মীয়সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে নিহত নমিতা রানী পালের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল বাদী হয়ে জিয়ানগর থানায় মামলা করেন।

মামলায় পুত্রবধূ বন্যা রানী পাল (৩২), কথিত প্রেমিক কামাল পঞ্চায়েত (৫৫), তাপস দেবনাথ (৪৪) এবং অজ্ঞাতনামা আরো দুজনকে আসামি করা হয়েছে।

নিহত নমিতা রানী পাল (৬০) ওই এলাকার বাসিন্দা রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী। গত ২৮ মে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চণ্ডীপুরের বাসিন্দা শ্যামল চন্দ্র পালের স্ত্রী বন্যা রানী পাল দীর্ঘদিন ধরে একই এলাকার স্থানীয় বিএনপি নেতা কামাল পঞ্চায়েতের সঙ্গে পরকীয়া করে আসছিলেন।বিষয়টি জানতে পেরে তার শাশুড়ি নমিতা রানী প্রতিবাদ করলে তাকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি পরিবারের।

নিহতের মেয়ে রঞ্জিতা অভিযোগ করে বলেন, ‘আমাদের মাকে গলা টিপে হত্যা করা হয়েছে। পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ায় তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল জানান, ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না।পরে এসে দেখেন ঘরের সিটকেনি খোলা। ঘরে ঢুকে দেখেন তার স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছেন। সে সময় তিনি চিৎকার করলে পেছনের দিক দিয়ে কামাল পঞ্চায়েত দৌড়ে পালিয়ে যায়। 

এদিকে অভিযুক্ত বন্যা রানী পালের ফুফা তাপস দেবনাথ (৪৪) ঘটনার সময় ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্থানীয়দের ধারণা, তিনিও এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।এ ঘটনার পর অভিযান চালিয়ে বন্যা রানী পাল ও তাপস দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহব্বত খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com