পটুয়াখালীর দশমিনা উপজেলায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের মর্দনা গ্রামের সেতুসংলগ্ন একটি পাকা ভবনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে ওই অপরিচিত নারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে বেড়াতেন। তাঁর পায়ে পচনজনিত রোগ দেখা দেওয়ায় কয়েক দিন আগে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে মর্দনা সেতুসংলগ্ন একটি পাকা ভবনের নিচে থাকতেন। স্থানীয় লোকজন তাঁর পায়ের চিকিৎসার ব্যবস্থা করেন। শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার কথা ছিল।
শনিবার সকালে স্থানীয় এক ব্যক্তি সেখানে গিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে দশমিনা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।
দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার জানান, ওই নারীকে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যেত। কয়েক দিন আগে তাঁর পায়ে পচন দেখা দিলে স্থানীয় লোকজন তাঁকে বিষয়টি জানান। পরে তিনি ওই নারীর চিকিৎসার ব্যবস্থা করেন। দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর তাঁরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা বলেন। শনিবার তাঁকে ঢাকায় নেওয়ার কথা ছিল। সকালে তাঁর মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। ওই নারীর পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে দাফনের জন্য মরদেহ পটুয়াখালী মফিদুল আঞ্জুমান সংস্থার কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য মরদেহ পটুয়াখালী মফিদুল আঞ্জুমান সংস্থার কাছে হস্তান্তর করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক