Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৭:৫৬ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে পৃথক কর্মসূচিতে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী পালন
৩০ May ২০২৬ Saturday ৬:২০:৪৫ PM
Print this E-mail this

বাউফলে পৃথক কর্মসূচিতে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী পালন


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুর ১২টায় বিএনপি দলীও সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদারের বাসভবনসংলগ্ন দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি মো. শহিদুল আলম তালুকদার।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. তছলিম তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি মো. শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন ও মো. মাসুদুর রহমান মাসুদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, যুবদল নেতা বজলুল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন, সদস্য সাইফুল ইসলাম ঝুরণ, সাবেক ছাত্রনেতা শাহীন রেজা, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ খানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে তার অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা তুলে ধরেন। পরে তার রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সহসভাপতি মাওলানা মো. মহিবুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম ফিরোজ।
এর আগে সকাল ১১টায় পৌর সদরের পাবলিক মাঠসংলগ্ন উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে একই উপলক্ষে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. গনি শিকদার, সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী দর্শন দেশের গণতান্ত্রিক আন্দোলনে এখনও প্রাসঙ্গিক। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির কোষাধ্যক্ষ মাওলানা আল আমিন। এতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com