Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
৩০ May ২০২৬ Saturday ১০:৫০:৩৬ PM
গৌরনদীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (৩০ মে) বিকেলে যাত্রীবাহী লাবিবা গ্রুপের আহানাত পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক শাহ আলম (৩৯) উজিরপুরের সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, ঢাকাগামী লাবিবা গ্রুপের যাত্রীবাহী আহানাত পরিবহনের সঙ্গে উজিরপুরগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়।খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত মোটরসাইকেল চালক শাহ আলম ও আরোহী স্বাধীন কাওসারকে (২০) উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসে।
এসময় হাসপাতালের চিকিৎসকরা শাহ আলমকে মৃত ঘোষণা করেন।অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার