Current Bangladesh Time
Tuesday September ১৫, ২০২৬ ৯:৪৮ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনা-১ আসন: অর্থে শীর্ষে বিএনপির নজরুল
৬ January ২০২৬ Tuesday ১১:২৮:৫১ PM
Print this E-mail this

বরগুনা-১ আসন: অর্থে শীর্ষে বিএনপির নজরুল


বরগুনা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী ও বরগুনা সদর) আসনে থেকে ছয়জন মনোনয়নপত্র দাখিল করলে বাছাইতে পাঁচজন টিকেছেন। এই পাঁচজনের হলফনামায় যে তথ্য দিয়েছেন- তাতে অর্থে শীর্ষে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা এবং শিক্ষায় তলানিতে তিনি। অপর চারজন অর্থে কম থাকলেও শিক্ষায় এগিয়ে।

প্রার্থীদের হলফনামায় দেওয়া বিবরণ থেকে এ সব তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের ওলি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মো. মহিবুল্লাহ, খেলাফত মজলিস দলের অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন ও জাতীয় পার্টি-জেপি জামাল হোসাইন মনোনয়নপত্র দাখিল করছেন।

এর মধ্যে নজরুল ইসলাম মোল্লা তিনবারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ। তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন কিন্তু মতিয়ার রহমান তালুকদার দলীয় মনোনয়ন পাওয়ায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

ওই সময়ে তিনি তার হলফনামায় উল্লেখ করেছেন তার স্ত্রীর নামে ৩৫ ভরি স্বর্ণ রয়েছে। যার মূল্য ৬০ হাজার টাকা কিন্তু ত্রয়োদশ নির্বাচনের হলফনামায় তার স্ত্রী নামে কোনো স্বর্ণ নেই। তবে ৬০ হাজার টাকার সোনা রয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন। ওই সময়ে তার নগদ অর্থ ছিল ৯ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। বর্তমানে তার নগদ অর্থ দাঁড়িয়েছে ৩৭ লাখ ৩৯ হাজার ৬১০ টাকা। সব মিলিয়ে ওই সময় তার নগদ ক্যাশসহ সম্পত্তির মূল্য ছিল ৬০ লাখ ৩৮ হাজার ২২৯ টাকা। আর বর্তমানে তার নগদ ক্যাশসহ সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে ৫ কোটি ৬২ লাখ টাকা। গত সাত বছরে তার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ৯.৩১ গুণ।

আশ্চর্যের বিষয় ২০১৮ সালের হলফনামায় নজরুল ইসলাম মোল্লা তার স্ত্রীর নামের ৩৫ ভরি স্বর্ণ দেখালেও এ হলফনামায় তা উল্লেখ নেই। তার একটি আগ্নেয়াস্ত্র রয়েছে। অপর চার প্রার্থীর আগ্নেয়াস্ত্র নেই।

তবে নজরুল মোল্লার দাবি- তার কিছু দামি জমি ও বাড়ি বিক্রি করায় সম্পত্তির মূল্য বৃদ্ধি পেয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ওলি উল্লাহর ৮০ লাখ টাকার সম্পত্তি রয়েছে। তার স্ত্রী মমতাজ বেগমের নামে রয়েছে ১১ ভরি স্বর্ণ। মৌসুমি ব্যবসা করে তিনি এ সম্পত্তি অর্জন করেছেন।

জামায়াতে ইসলামী বাংলাদেশ দলের প্রার্থী মো. মহিবুল্লাহর সমুদয় সম্পত্তি মিলে তার মূল্য ৭৪ লাখ টাকা এবং তার স্ত্রী মাহফুজার নামে ৫ ভরি স্বর্ণ এবং ৩০ লাখ টাকার সম্পত্তি রয়েছে। পাঁচ প্রার্থীর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রার্থীর স্ত্রীর সম্পত্তি বেশি। তবে তিনি শিক্ষকতা ও বাবার প্রাপ্ত সম্পদ মিলে তার সম্পদ হয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন।

খেলাফত মজলিশ প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গির হোসাইন তার নিজের নামে ৩০ ভরি, স্ত্রী নামে ৫ ভরি ও নির্ভরশীলদের নামে ১০.৩ গ্রাম স্বর্ণ রয়েছে। আরও তার নামে রয়েছে ৬১ লাখ ৬৫ হাজার ২১২ টাকার সম্পত্তি। তার স্ত্রীর নামে রয়েছে ২০ লাখ টাকার সম্পত্তি। তবে স্বর্ণের দিন থেকে সকল প্রার্থীর চেয়ে তিনি এগিয়ে। তিনি আইন পেশা থেকে অর্জিত সম্পত্তি ও পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি থেকে তার এ আয় হয়েছে বলে হলফনামায় তিনি উল্লেখ করেছেন।

জাতীয় পার্টি-জেপির প্রার্থী জামাল হোসাইনের নামে ২০ ভরি স্বর্ণ, নগদ ৭ লাখ টাকা ও ৩০ হাজার বৈদেশিক মুদ্রা রয়েছে। তবে তার স্ত্রীর নামে কোনো সম্পত্তি নেই।

সম্পত্তির দিক থেকে নজরুল ইসলাম মোল্লা সবার শীর্ষে। দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দলের প্রার্থী ওলি উল্লাহ, তৃতীয় অবস্থানে আছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রার্থী মহিবুল্লাহ, চতুর্থ অবস্থানে আছেন খেলাফতে মজলিস দলের প্রার্থী জাহাঙ্গির হোসাইন এবং পঞ্চম অবস্থানে আছে জামাল হোসাইন। তবে জামাল হোসাইনের বিদেশে মুদ্রা রয়েছে।

জাতীয় পার্টি জেপি প্রার্থী জামাল হোসাইন বলেন, আমার কোনো বৈদেশিক মুদ্রা নেই। তবে আমার হলফনামা একজন আইনজীবী পূরণ করেছেন তিনিই এগুলো লিখেছেন।

খেলাফতে মজলিশ প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, হলফনামায় দেওয়া তথ্যই সঠিক। আইনি ব্যবসা থেকে উপার্জিত তথ্যই হলফনামায় দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামী বাংলাদেশ দলের প্রার্থী মো. মহিবুল্লাহ বলেন, আমি বরগুনা দারুসসুন্নাত আলিয়া মাদ্রায়া সহকারী অধ্যাপক হিসেবে চাকরি করি। আমার চাকরি ও পৈতৃক প্রাপ্ত সম্পত্তিই হলফনামায় দেওয়া হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী ওলি উল্লাহ বলেন, মৌসুমি ব্যবসা থেকে অর্জিত আয় ও বাবার সম্পত্তি থেকে প্রাপ্ত সম্পত্তিই আমার হলফনামায়  উল্লেখ করা হয়েছে।

বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, সম্পত্তি তো বৃদ্ধি পাইনি। তবে বরগুনা শহরের বেশ কিছু দামি জমি ও একটি মূল্যবান বাড়ি বিক্রি করেছি। তাতে টাকার অংকে সম্পত্তি বেড়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com