![]() পিরোজপুরে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার
৯ January ২০২৬ Friday ২:১৪:৪৩ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ১৭ দিন আগে নিখোঁজ বাক প্রতিবন্ধী মারুফ সিকদারের (২৭) দাবি মরদেহটি মারুফের। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারুফ সিকদারের বাবা সাহেদ সিকদার বলেন, ‘গত মাসের ২৩ তারিখ আমার বাক প্রতিবন্ধী ছেলে নিখোঁজ হয়। আজকে একটি মরদেহ উদ্ধার হয়েছে। এখানে এসে দেখি এটা আমার ছেলের মরদেহ। আমার ছেলের বউ আর শ্বশুরবাড়ির সঙ্গে তার দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল। আমার ধারণা তাকে হত্যা করা হয়েছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

