পিরোজপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ১৭ দিন আগে নিখোঁজ বাক প্রতিবন্ধী মারুফ সিকদারের (২৭) দাবি মরদেহটি মারুফের।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারুফ সিকদার পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি গ্রামের সাহেদ সিকদারের ছেলে। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মরদেহ শনাক্তের বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খালের ঝোপের মধ্যে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ওই এলাকায় ১৭ দিন ধরে নিখোঁজ থাকা বাক প্রতিবন্ধী যুবকের পরিবারকে খবর দিলে তারা মরদেহ ওই যুবকের দাবি করেন এবং যুবকের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার দাবি করেন। তবে এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
নিহত মারুফ সিকদারের বাবা সাহেদ সিকদার বলেন, ‘গত মাসের ২৩ তারিখ আমার বাক প্রতিবন্ধী ছেলে নিখোঁজ হয়। আজকে একটি মরদেহ উদ্ধার হয়েছে। এখানে এসে দেখি এটা আমার ছেলের মরদেহ। আমার ছেলের বউ আর শ্বশুরবাড়ির সঙ্গে তার দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল। আমার ধারণা তাকে হত্যা করা হয়েছে।’ পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হোসেন বলেন, ‘পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রাম থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ওখানে এক পরিবার দাবি করছে মরদেহটি তাদের নিখোঁজ সন্তানের। তবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মরদেহ শনাক্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে পরবর্তীতে এ বিষয়ে জানানো যাবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার