Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
১১ January ২০২৬ Sunday ১১:২৪:২১ AM
নলছিটিতে ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে নিজ বসতঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বৈচন্ডী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নাজমুল ইসলাম (২০) ওই গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে এবং নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে ঘরের বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দিলে নাজমুল নিজেই তা ঠিক করার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা প্রাথমিকভাবে অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)