Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ৮:৩৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » হিজলা » মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৪
১১ January ২০২৬ Sunday ৪:৪১:০৭ PM
Print this E-mail this

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৪


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলার মধ্যবর্তী মেঘনা নদীতে একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা পাঁচজনের একজন বেঁচে ফিরলেও চারজন এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন- পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৪টার সময় হিজলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে বলে জানান ট্রলারে থাকা জেলে শামিম হোসেন দিদার (২৫)।

শামিম হোসেন দিদার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের সাজাহান দিদারের ছেলে।

দিদার জানান, শুক্রবার রাতে পাঁচজন জেলে একটি ট্রলারে করে বাড়ির পাশে মেঘনা নদীতে মাছ ধরতে যান। ঘটনার রাতে তারা জাল পেতে নোঙর করা ট্রলারে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৪টায় ঘুমন্ত অবস্থায় সকলে নদীতে ছিটকে পড়েন। পড়ার সঙ্গে সঙ্গে তারা তীরে ওঠার জন্য সাঁতরাতে থাকেন। একপর্যায়ে অন্য জেলেদের সহায়তায় তিনি বেঁচে ফিরলেও অপর জেলেরা আর উঠতে পারেননি। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা সঠিকভাবে বলতে পারছেন না তিনি। তবে তার ধারণা লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে। 

স্থানীয় হারুন অর রশিদ মৃধা বলেন, রাতেই এক জেলেকে উদ্ধার করা হলেও চার জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। 

নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশন ইনচার্জ ওসি মো. এনামুল হক বলেন, সংবাদ পেয়ে খোঁজখবর নিয়েছি। ঘটনাটি পার্শ্ববর্তী হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, আমি ঘটনার পরের দিন দুপুরে সংবাদটি পেয়েছি। তাৎক্ষণিক হিজলার নৌ-পুলিশকে নিখোঁজদের উদ্ধারের ব্যবস্থা গ্রহণ বলেছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষক, সবচেয়ে বেশি ক্ষতি আমন বীজতলায়
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com