![]() ভান্ডারিয়ায় অটোরিকশা চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
১১ January ২০২৬ Sunday ৭:৩২:৫০ PM
ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় সালমান ফার্সি (৭) নামে এক নূরানী মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান ফার্সি উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে। সে হাজী মদন আকন নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

