Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ১:৪৩ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় অটোরিকশা চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
১১ January ২০২৬ Sunday ৭:৩২:৫০ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় অটোরিকশা চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় সালমান ফার্সি (৭) নামে এক নূরানী মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালমান ফার্সি উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে। সে  হাজী মদন আকন নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। শিশুটি বাসা থেকে বের হয়ে মাদ্রাসার সামনে সড়ক পারাপারের সময় দুটি অটোরিকশা ওভারটেক করতে গেলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। দুর্ঘটনায় শিশুটি মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যায় চালক। ছোট্ট শিশু সালমানের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, এলাকা ও মাদ্রাসা ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।


এ ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাৎক্ষণিক সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com