Current Bangladesh Time
Monday August ১৭, ২০২৬ ২:৩৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়া কৃষক দলের সাধারণ সম্পাদকের ওপর হামলা, শেবাচিমে ভর্তি
২১ July ২০২৬ Tuesday ১:১৭:৫৪ PM
Print this E-mail this

বানারীপাড়া কৃষক দলের সাধারণ সম্পাদকের ওপর হামলা, শেবাচিমে ভর্তি


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সুমনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলায় নিজ দলের অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ফেরিঘাট থেকে বন্দর বাজারের দিকে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার ওপর এই হামলা চালায়।

স্থানীয়রা জানান, হামলায় সুমন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে মাথায় সেলাই ও ড্রেসিংসহ প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত শেবাচিম হাসপাতালে পাঠান।

আহত সাকিবুল ইসলাম সুমন দাবি করেন, তিনি ব্যাংকে টাকা জমা দেয়ার উদ্দেশ্যে ফেরিঘাট থেকে বন্দর বাজারে যাচ্ছিলেন। এ সময় চাখার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম এবং পৌর যুবদল নেতা আব্দুর রহিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল তার ওপর হামলা চালায়।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে মারধর করে এবং সঙ্গে থাকা ব্যাংকে জমা দেয়ার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন।

এদিকে আহত সুমনের স্ত্রী অভিযোগ করে বলেন, ‘ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে।’ তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনাকে কেন্দ্র করে বানারীপাড়া উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষক দলের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ, উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com