![]() পটুয়াখালীতে বিএনপির দুপক্ষের হাতাহাতি
১২ January ২০২৬ Monday ১:৩৯:৩৭ AM
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর দশমিনায় উপজেলা বিএনপির দুইপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক বার্তা তৃণমূল নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতে বিকেল ৫টার দিকে দশমিনা বিএনপি কার্যালয়ে সফরে আসেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। তার সাথে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা যুবদলের সাবেক ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক, মনোনয়ন প্রত্যাশী মো. শিপলু খান ও ছাত্রদল নেতা ইখতিয়ার কবির সমর্থিত নেতাকর্মীরা ‘তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত-চূড়ান্ত’ স্লোগান দেয়। পরে দল থেকে বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা হাসান মামুনের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও দশমিনা থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিকেল ৬ টার দিকে উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলিম তালুকদারের সভাপতিত্বে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, পটুয়াখালী-৩ এই আসনে বিএনপির কাউকে মনোনয়ন না দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সমর্থন দিয়েছে। পাশাপাশি বিএনপি থেকে বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা হাসান মামুনও স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

