Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৪:২৪ AM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » পটুয়াখালীতে বিএনপির দুপক্ষের হাতাহাতি
১২ January ২০২৬ Monday ১:৩৯:৩৭ AM
Print this E-mail this

পটুয়াখালীতে বিএনপির দুপক্ষের হাতাহাতি


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশ‌মিনায় উপ‌জেলা বিএন‌পির দুইপ‌ক্ষের হাতাহা‌তির ঘটনা ঘ‌টে‌ছে। এসময় উভয়প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ‌্যা উপ‌জেলা বিএন‌পির দলীয় কার্যালয়ের সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

দলীয় সূ‌ত্রে জানা গে‌ছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক বার্তা তৃণমূল নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতে বিকেল ৫টার দি‌কে দশমিনা বিএন‌পি কার্যাল‌য়ে সফরে আসেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। তার সা‌থে জেলা বিএন‌পির সভাপ‌তি ও সাধারণ সম্পাদকসহ অন‌্যান‌্য নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

এ সময় জেলা যুবদ‌লের সা‌বেক ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক, ম‌নোনয়ন প্রত‌্যাশী মো. শিপলু খান ও ছাত্রদল নেতা ইখতিয়ার কবির সমর্থিত নেতাকর্মীরা ‘তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত-চূড়ান্ত’ স্লোগান দেয়। প‌রে দল থে‌কে বহিষ্কৃত কে‌ন্দ্রীয় নেতা হাসান মামুনের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও দশমিনা থানা পুলিশের হস্তক্ষেপে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আসে। বিকেল ৬ টার দিকে উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলিম তালুকদারের সভাপতিত্বে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, পটুয়াখালী-৩ এই আস‌নে বিএন‌পির কাউকে ম‌নোনয়ন না দি‌য়ে গণঅ‌ধিকার প‌রিষ‌দের সভাপ‌তি নুরুল হক নুর‌কে সমর্থন দি‌য়ে‌ছে। পাশাপা‌শি বিএন‌পি থে‌কে ব‌হিষ্কৃত কে‌ন্দ্রীয় নেতা হাসান মামুনও স্বতন্ত্র প্রার্থী হিসা‌বে প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌ছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com