![]() গৌরনদীতে মঞ্জু হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
১৩ January ২০২৬ Tuesday ৭:৩৭:০২ PM
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারী হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ঘণ্টাব্যাপী অবরোধে এ সময় মহাসড়কের তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে স্থানীয় জব্বার হোসেন জানান, একটি নির্মম হত্যাকাণ্ডের পরেও যদি অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দ্রুত ভ্যানচালক মঞ্জু হত্যাকারীদের গ্রেফতার করা না হলে অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।’
এ বিষয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় ইতোমধ্যে আমিনুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পাশাপাশি অবরোধকারীদের আশ্বস্ত করার পর তা প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

