Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ৬:২০ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে মঞ্জু হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
১৩ January ২০২৬ Tuesday ৭:৩৭:০২ PM
Print this E-mail this

গৌরনদীতে মঞ্জু হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারী হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ঘণ্টাব্যাপী অবরোধে এ সময় মহাসড়কের তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী।


বিক্ষুব্ধরা জানান, ঘটনার তিনদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ঘটনার রহস্য উদঘাটন কিংবা আসামিদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে স্থানীয় জব্বার হোসেন জানান, একটি নির্মম হত্যাকাণ্ডের পরেও যদি অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দ্রুত ভ্যানচালক মঞ্জু হত্যাকারীদের গ্রেফতার করা না হলে অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।’


এ দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় ইতোমধ্যে আমিনুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পাশাপাশি অবরোধকারীদের আশ্বস্ত করার পর তা প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


প্রসঙ্গত, গত শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হন মঞ্জু বেপারী। তিনি কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com