![]() বাকেরগঞ্জে শিক্ষকের বাড়িসহ তিন প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১
১৪ January ২০২৬ Wednesday ৬:৩৮:০৫ PM
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের বাকেরগঞ্জে এক রাতেই স্কুল শিক্ষকের বাড়িসহ তিন প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় রঘুনাথপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী মনিরুল ইসলাম জানান, গতরাতে ৩টার সময়ে ৮-১০ সদস্যের মুখোশধারী ডাকাতদল প্রথমে তার তিন তলা ভবনের নিচ তলার কেচি গেটের তালা ভেঙে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে মাথার উপর পিস্তল ঠেকিয়ে তার হাত-পা বেঁধে ফেলে। এরপর তার স্ত্রীকে অস্ত্র দেখিয়ে আলমারির চাবি নিয়ে স্বর্ণালংকার সহ নগদ সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে যায়। একই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় তার আপন তিন ভাই সৌদি প্রবাসী জাহাঙ্গীর খান, শামিম খান ও জসিম খানের পরিবার বসবাস করে। ডাকাতরা ওই রাতে প্রবাসী ভাইদের পরিবারের উপর হানা দেয়। এ সময় পরিবারের সদস্যদের বেঁধে রেখে ডাকাতরা নগদ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। ও বিকেলে বাকেরগঞ্জ থানার ওসি কেএম সোহেল রানা ও বরিশাল পুলিশ সুপার ফারজানা ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে থানার ওসি কেএম সোহেল রানা বলেন, ঘটনার তদন্ত চলছে। ডাকাতদের শনাক্ত ও আটক করতে পুলিশ মাঠে কাজ করছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

