Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে শিক্ষকের বাড়িসহ তিন প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১
১৪ January ২০২৬ Wednesday ৬:৩৮:০৫ PM
বাকেরগঞ্জে শিক্ষকের বাড়িসহ তিন প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে এক রাতেই স্কুল শিক্ষকের বাড়িসহ তিন প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় রঘুনাথপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী মনিরুল ইসলাম জানান, গতরাতে ৩টার সময়ে ৮-১০ সদস্যের মুখোশধারী ডাকাতদল প্রথমে তার তিন তলা ভবনের নিচ তলার কেচি গেটের তালা ভেঙে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে মাথার উপর পিস্তল ঠেকিয়ে তার হাত-পা বেঁধে ফেলে। এরপর তার স্ত্রীকে অস্ত্র দেখিয়ে আলমারির চাবি নিয়ে স্বর্ণালংকার সহ নগদ সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে যায়। একই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় তার আপন তিন ভাই সৌদি প্রবাসী জাহাঙ্গীর খান, শামিম খান ও জসিম খানের পরিবার বসবাস করে। ডাকাতরা ওই রাতে প্রবাসী ভাইদের পরিবারের উপর হানা দেয়। এ সময় পরিবারের সদস্যদের বেঁধে রেখে ডাকাতরা নগদ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। ও বিকেলে বাকেরগঞ্জ থানার ওসি কেএম সোহেল রানা ও বরিশাল পুলিশ সুপার ফারজানা ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে থানার ওসি কেএম সোহেল রানা বলেন, ঘটনার তদন্ত চলছে। ডাকাতদের শনাক্ত ও আটক করতে পুলিশ মাঠে কাজ করছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষক, সবচেয়ে বেশি ক্ষতি আমন বীজতলায়
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও