Current Bangladesh Time
Wednesday September ৩০, ২০২৬ ৪:০১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » ঝালকাঠিতে ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২ জন
২২ July ২০২৬ Wednesday ১০:১৮:৫২ PM
Print this E-mail this

ঝালকাঠিতে ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২ জন


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৪৮ ঘণ্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪০ জন।

আজ বুধবার দুপুর পর্যন্ত ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ১১ জন এবং রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ২ জন। তবে নলছিটি ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।

এর আগের ২৪ ঘণ্টায় ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ২৬ জন এবং নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন। গত ৪৮ ঘণ্টায় চিকিৎসা শেষে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে আগের ২৪ ঘণ্টায় ১৯ জন এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৬ জন রোগী সুস্থ হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ঝালকাঠি জেলায় মোট ৮৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮০৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৪০ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। ভর্তি রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, ‘ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জেলার হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।’

সিভিল সার্জন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করাতে হবে এবং বাড়ির আশেপাশে পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com