![]() ভোলায় যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি তামিম ঢাকায় গ্রেফতার
১৫ January ২০২৬ Thursday ১:৪২:১৪ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. তামিমকে (২২) ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বুধবার (১৪ জানুয়ারি) বুধবার দুপুর ১টার দিকে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, ভোলার তজুমদ্দিন উপজেলায় টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে গত শনিবার (১০ জানুয়ারি) মো. শাকিল নামে এক যুবককে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে মো. তামিম। এ ঘটনার পরদিন রোববার (১১ জানুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল। এরপর থেকে মো. তামিম আত্মগোপনে চলে যান।
ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রিফাত আরও জানান, ভোলা র্যাব ক্যাম্পের গোয়েন্দা দল আসামি তামিমকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ঘটনার মূলহোতা মো. তামিমকে ভোলা র্যাব ক্যাম্প ও র্যাব-১ এর একটি দল ঢাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান র্যাবের এ কর্মকর্তা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

