Home » তজুমদ্দিন » ভোলা » ভোলায় যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি তামিম ঢাকায় গ্রেফতার
১৫ January ২০২৬ Thursday ১:৪২:১৪ PM
ভোলায় যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি তামিম ঢাকায় গ্রেফতার
ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. তামিমকে (২২) ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
বুধবার (১৪ জানুয়ারি) বুধবার দুপুর ১টার দিকে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তামিম উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আড়ালিয়া গ্রামের মো. নুর নবী পণ্ডিতের ছেলে।
ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রিফাত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোলার তজুমদ্দিন উপজেলায় টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে গত শনিবার (১০ জানুয়ারি) মো. শাকিল নামে এক যুবককে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে মো. তামিম। এ ঘটনার পরদিন রোববার (১১ জানুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল। এরপর থেকে মো. তামিম আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় নিহত শাকিলের বাবা ইউনুছ বাদী হয়ে তামিমকে আসামি করে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন।
ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট রিফাত আরও জানান, ভোলা র্যাব ক্যাম্পের গোয়েন্দা দল আসামি তামিমকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ঘটনার মূলহোতা মো. তামিমকে ভোলা র্যাব ক্যাম্প ও র্যাব-১ এর একটি দল ঢাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার