Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৩:০৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে সরকারি জমির মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায়
১৫ January ২০২৬ Thursday ৮:০৮:৫৩ PM
Print this E-mail this

বাবুগঞ্জে সরকারি জমির মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায়


বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে সরকারি জমির মাটি কেটে ঘের করার অপরাধে জুয়েল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত জুয়েল সরদার উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাদলা গ্রামের মৃত মান্নান সরদারের ছেলে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি জমির মাটি কেটে অবৈধভাবে ঘের তৈরি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মূল অভিযুক্ত জুয়েল সরদার উপস্থিত হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

ভ্রাম্যমাণ আদালত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি বলেন, সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com