![]() কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাই না: নুর
১৬ January ২০২৬ Friday ১২:১৫:২৮ PM
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() কোনো দল বা নেতাদের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চান না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নুর। বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। নুর বলেন, আমি দশমিনা-গলাচিপার প্রিয় মানুষদের, আপামার জনসাধারণের ভালোবাসা ও সমর্থন নিয়ে জনপ্রতিনিধি হতে চাই। নুরুল হক নুর বলেন, স্বপ্ন ছিল ডাক্তার হয়ে অসচ্ছল মানুষের সেবা করব। এই জনপদের (দশমিনা-গলাচিপা) মানুষের সেবা করব। কিন্তু আল্লাহ সেটা লিখে রাখেননি। আল্লাহ লিখে রেখেছেন অনেক ডাক্তার চালাব। তিনি বলেন, ক্ষমতার পটপরিবর্তন হলে সংখ্যালঘুরা আতঙ্কে থাকে। কেউ চাঁদা ধার্য করে। কেউ মামলায় জড়ায়। আমি ৫ আগস্টের পর সবাইকে রক্ষা করার চেষ্টা করেছি। নুর বলেন, কেউ হয়রানি হবে না। সেই নিশ্চয়তা দিচ্ছি। নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, কোনো প্রার্থীকে তিনি চ্যালেঞ্জ মনে করেন না। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিএনপি এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

