Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ১০:৪৬ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » দশমিনা » পটুয়াখালী » কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাই না: নুর
১৬ January ২০২৬ Friday ১২:১৫:২৮ PM
Print this E-mail this

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাই না: নুর


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

কোনো দল বা নেতাদের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চান না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নুর।

বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

নুর বলেন, আমি দশমিনা-গলাচিপার প্রিয় মানুষদের, আপামার জনসাধারণের ভালোবাসা ও সমর্থন নিয়ে জনপ্রতিনিধি হতে চাই।

নুরুল হক নুর বলেন, স্বপ্ন ছিল ডাক্তার হয়ে অসচ্ছল মানুষের সেবা করব। এই জনপদের (দশমিনা-গলাচিপা) মানুষের সেবা করব। কিন্তু আল্লাহ সেটা লিখে রাখেননি। আল্লাহ লিখে রেখেছেন অনেক ডাক্তার চালাব।

তিনি বলেন, ক্ষমতার পটপরিবর্তন হলে সংখ্যালঘুরা আতঙ্কে থাকে। কেউ চাঁদা ধার্য করে। কেউ মামলায় জড়ায়। আমি ৫ আগস্টের পর সবাইকে রক্ষা করার চেষ্টা করেছি।

নুর বলেন, কেউ হয়রানি হবে না। সেই নিশ্চয়তা দিচ্ছি।

নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, কোনো প্রার্থীকে তিনি চ্যালেঞ্জ মনে করেন না।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিএনপি এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com