Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ১:৩৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
১৮ January ২০২৬ Sunday ১০:৩৪:১৯ AM
Print this E-mail this

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ আসন। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন সাবেক মেয়র ও বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ারসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। ভোটাররা বলছেন, প্রার্থীর ব্যক্তিগত ইমেজের চেয়ে দলীয় মার্কার ওপরই এখানে জয়-পরাজয় বেশি নির্ভরশীল।আসনটি ধরে রাখতে মরিয়া বিএনপি; তবে পিছিয়ে নেই জামায়াত ও ইসলামী আন্দোলন। বাসদের ডা. মনীষা চক্রবর্ত্তী এখানে একমাত্র নারী প্রার্থী।বরিশাল-৫ আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৩০৩ জন। এর মধ্যে প্রায় অর্ধেকই নারী। নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির মজিবর রহমান সরোয়ার। অন্যদিকে জামায়াতের অভিযোগ, প্রশাসন একটি বিশেষ দলের হয়ে কাজ করছে।বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী মাঠে আছে, তাদের সক্রিয়তা দেখছি। তবে অতীতে আমাদের মধ্যে ভোটের যে ব্যবধান ছিল, তাতে এবারও আমরা ভালো করতে পারব বলে আমি আশাবাদী। আমি ১৮টি প্রতিষ্ঠান করাসহ মানুষের জন্য কাজ করেছি, তাই তারা আমার ওপর সন্তুষ্ট।’জামায়াত প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে আমাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নেই। মনে হচ্ছে প্রশাসন একটি দলের প্রতি বেশি সহানুভূতি দেখাচ্ছে।’অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থীও। তবে তরুণ ভোটারদের নিয়ে আশাবাদী বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডা. মনীষা চক্রবর্ত্তী। তিনি বলেন, ‘তরুণ অনেক ভোটার গণঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে লড়াই করেছেন। সেই চেতনাকে ধারণ করেই আমরা মাঠে আছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি।’নির্বাচনী নিরাপত্তায় ইতোমধ্যে ১৩টি চেকপোস্ট বসানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। প্রার্থীরা নানা কথা বলবেন, কিন্তু যেকোনো পরিস্থিতি শক্ত হাতে দমন করতে আমরা প্রস্তুত।’বিগত তিনটি নির্বাচনে যারা ভোট দিতে পারেননি, তাদের মধ্যে এবার ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। স্থানীয়দের ধারণা, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থকদের ভোটগুলো জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখতে পারে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com