![]() চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনে মাঠে নামছেন ভিপি নুর
২১ January ২০২৬ Wednesday ৪:৫২:২৩ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনের মাঠে নামছেন বিএনপি জোটের পটুয়াখালী-৩ আসনের প্রার্থী নুরুল হক নুর। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরিশালের চরমোনাই পীরের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন নুর নিজেই। তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পর্ক দীর্ঘদিনের। ছাত্র আন্দোলন কীভাবে গণঅভ্যুত্থানে রূপ দেয়া যায় তা নিয়ে তাদের সঙ্গেও আলোচনা হয়েছে। রাজনৈতিকভাবে দেশের মানুষের কল্যানের জন্য, ইসলামের জন্য একসঙ্গে কাজ করেছি। ভবিষ্যতে মৌলিক জায়গায়ও আমরা একসাথে কাজ করব।’
নুর বলেন, ‘তার জাতীয় পর্যায়ে যে পরিচিতি, সে অবস্থান থেকে যতটা উন্নয়ন করা সম্ভব তা ওই আসনের অন্য কোনো প্রার্থী পারবে না।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

