Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৮:৫১ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » দশমিনা » পটুয়াখালী » চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনে মাঠে নামছেন ভিপি নুর
২১ January ২০২৬ Wednesday ৪:৫২:২৩ PM
Print this E-mail this

চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনে মাঠে নামছেন ভিপি নুর


নিজস্ব প্রতিনিধি:

চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনের মাঠে নামছেন বিএনপি জোটের পটুয়াখালী-৩ আসনের প্রার্থী নুরুল হক নুর।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরিশালের চরমোনাই পীরের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন নুর নিজেই।

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পর্ক দীর্ঘদিনের। ছাত্র আন্দোলন কীভাবে গণঅভ্যুত্থানে রূপ দেয়া যায় তা নিয়ে তাদের সঙ্গেও আলোচনা হয়েছে। রাজনৈতিকভাবে দেশের মানুষের কল্যানের জন্য, ইসলামের  জন্য একসঙ্গে কাজ করেছি। ভবিষ্যতে মৌলিক জায়গায়ও আমরা একসাথে কাজ করব।’


নিজ এলাকা নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ‘পটুয়াখালী-৩ আসনটিতে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।  বিএনপির সিনিয়র নেতাদের আন্তরিকতা রয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থীকে বহিস্কার করেছে। এমনকি দুই উপজেলার কমিটিও বিলুপ্ত করেছে। শুরুর দিকে কম সংখ্যক নেতাকর্মী থাকলেও পর্যায়ক্রমে অধিকাংশ নেতাকর্মী পাশে থেকে মাঠে কাজ করছে। আমরা আশাবাদী জনগণের জনসমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করব।’


তিনি আরও বলেন, ‘বিএনপির ভোটে ওই এলাকা থেকে কারো পক্ষে এমপি হওয়া সম্ভব নয়। বিএনপি গত পঞ্চাশ বছরেও ওই আসনে একটি বারের জন্য জয়লাভ করতে পারেনি।’

নুর বলেন, ‘তার জাতীয় পর্যায়ে যে পরিচিতি, সে অবস্থান থেকে যতটা উন্নয়ন করা সম্ভব তা ওই আসনের অন্য কোনো প্রার্থী পারবে না।’


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নুর বলেন, ‘প্রশাসন কাদের দখলে সেটা মাঠের চিত্র দেখলেই বোঝা যায়। তারপরও অন্তবর্তী সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। তারা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com