![]() বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই: পাথরঘাটায় ডা. সুলতান
২৪ January ২০২৬ Saturday ৪:৫৭:২৬ PM
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি: ![]() বিএনপিতে যত রাজাকার আছে, জামাতায়ে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নাই বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমদ। তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ এর শুরা সদস্য। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বাজারের পাশে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘তারেক জিয়ার প্রথম বক্তৃতাই একান্ত ভুল।’
বক্তব্যে ডা. সুলতান আহমদ আরও বলেন, ‘এই পাথরঘাটার মানুষ জানেন আপনারা, আমি নাম বলতে চাই না, আল্লাহ তাদেরকে বেহেস্ত নসিব করুক। কারা বরগুনা জেলার সবথেকে বেশি পাকিস্তানপন্থী ছিল? পাথরঘাটার মানুষ রাগ কইরেন না। পাথরঘাটার মানুষ সবচেয়ে বেশি ছিল। বুড়া (বৃদ্ধ) মানুষ যারা আছেন, জানেন। বেতাগী, বরগুনা, বামনার মানুষের চেয়েও পাথরঘাটার মানুষ পাকিস্তানের পক্ষে বেশি। ভুল-শুদ্ধ সেই ব্যাখ্যায় আমি যাব না।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

