Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ৩:৫৮ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই: পাথরঘাটায় ডা. সুলতান
২৪ January ২০২৬ Saturday ৪:৫৭:২৬ PM
Print this E-mail this

বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই: পাথরঘাটায় ডা. সুলতান


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বিএনপিতে যত রাজাকার আছে, জামাতায়ে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নাই বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমদ। তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ এর শুরা সদস্য।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বাজারের পাশে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘তারেক জিয়ার প্রথম বক্তৃতাই একান্ত ভুল।’


তিনি বলেন, ‘আপনাদের নেতা তারেক জিয়া, আমরা শ্রদ্ধা করি। জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে। প্রথম বক্তৃতাই সিলেট থেকে যেটা শুরু করেছেন, একান্ত ভুল। তারা বলেছে, জামায়াতে ইসলামী ৭১ সালে এই করেছে, সেই করেছে। তার এই কথাটা ঠিক হয়নি। আপনাদের দলে যত রাজাকার আছে, আপনাদের দলে যত পাকিস্তানপন্থী লোক আছে, জামায়াতে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নাই।’


ডা. সুলতান আহমদ বলেন, ‘জামায়াতের যখন বসার জায়গা ছিল না, স্টাংডিং কমিটির বৈঠকও আমার বাসায় হতো। ফখরুল সাহেব দুবার সেই মিটিংয়ে এটেন্ড করার জন্য আমার বাসায় এসেছেন। আমার নাতীকে কোলে নিয়েছেন। আমি বলেছি, কিছু নাস্তা খান। সে কয় (বলে) যে, ডাক্তার সাহেব আমি বাহিরে খাই না। সেই বন্ধুত্ব আমাদের। কাজেই ভুল কইরেন না। আজকে আপনারা ভুল কথা বলতেছেন।’

বক্তব্যে ডা. সুলতান আহমদ আরও বলেন, ‘এই পাথরঘাটার মানুষ জানেন আপনারা, আমি নাম বলতে চাই না, আল্লাহ তাদেরকে বেহেস্ত নসিব করুক। কারা বরগুনা জেলার সবথেকে বেশি পাকিস্তানপন্থী ছিল? পাথরঘাটার মানুষ রাগ কইরেন না। পাথরঘাটার মানুষ সবচেয়ে বেশি ছিল। বুড়া (বৃদ্ধ) মানুষ যারা আছেন, জানেন। বেতাগী, বরগুনা, বামনার মানুষের চেয়েও পাথরঘাটার মানুষ পাকিস্তানের পক্ষে বেশি। ভুল-শুদ্ধ সেই ব্যাখ্যায় আমি যাব না।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com