![]() বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ টন জাটকা উদ্ধার
২৪ January ২০২৬ Saturday ৬:৩৬:১৭ PM
নগর প্রতিনিধি: ![]() ঢাকায় পাচারের সময় দুটি যাত্রীবাহী বাস থেকে তিন টন জাটকা উদ্ধার করে এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বরিশাল নগরীর আমতলা মোড় থেকে ওই জাটকা উদ্ধার করা হয়। কোতয়ালী মডেল থানার এসআই গোলাম নাসিম জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নগরীর আমতলা মোড়ে অভিযান চালায়। এ সময় পটুয়াখালী ও কুয়াকাটা থেকে ঢাকাগামী নিউ অন্তরা ক্লাসিক ও রাজধানী পরিবহন নামের দুটি বাস থেকে তিন হাজার কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে শনিবার দুপুরে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এসএম শরিয়তুল্লার উপস্থিতিতে আদালত পাড়ায় ওই জাটকা বিতরণ করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

