![]() বিদ্রোহী প্রার্থীকে থামাতে এবার বরিশালে বিএনপির কেন্দ্রীয় নেতারা
২ February ২০২৬ Monday ১:৫৮:১৩ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() বিদ্রোহী প্রার্থীদের নিয়ে অস্বস্তি থাকলেও দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে চায় বিএনপির হাইকমান্ড। বরিশাল-১ এবং পটুয়াখালী-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা আছেন ভোটের মাঠে। তবে দলের সিদ্ধান্তের বাইরে যাবার সুযোগ নেই জানিয়ে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের বরিশাল বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) এলাকায় দলের প্রার্থী জহির উদ্দিন স্বপনকে জয়ী করতে এবার আটঘাট বেঁধে প্রচারণায় নামেন কুদ্দুসের নেতৃত্বে স্থানীয় নেতারা। ঐ আসনটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানও জোর প্রচারণা চালাচ্ছেন। মূলত তাকে প্রতিহত করতেই দলের পক্ষে বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস প্রচারণার শোডাউন দিলেন বলে জানান অনেক নেতাকর্মীরা। রোববার (১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ড থেকে গণসংযোগে নামেন কুদ্দুস নেতৃত্বাধীন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। ভোটারদের প্রতিশ্রুতি দেন , বিএনপি সরকার গঠন করতে পারলে গণমানুষের ভাগ্য পরিবর্তন হবে। এসময়, দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশই চূড়ান্ত জানিয়ে ধানের শীষ প্রতীকে সিল মারতে সকল পর্যায়ের নেতা কর্মীকে কাজ করার আহ্বান জানানো হয় সংক্ষিপ্ত সমাবেশ থেকে। আসনটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী থাকায় আকন কুদ্দুস বলেন, ‘কারো মতবিরোধ থাকতে পারে। তবে সেটা ১২ ফেব্রুয়ারির আগেই ঠিক হয়ে যাবে। আমরা ব্যক্তি নয়, ধানের শীষকে বিজয়ী করতেই মাঠে নেমেছি।’ এদিকে পথসভা শেষে গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন এলাকায় প্রচারণা করেন আকন কুদ্দুস ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

