Current Bangladesh Time
Thursday May ২৮, ২০২৬ ৪:১৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বিদ্রোহী প্রার্থীকে থামাতে এবার বরিশালে বিএনপির কেন্দ্রীয় নেতারা
২ February ২০২৬ Monday ১:৫৮:১৩ PM
Print this E-mail this

বিদ্রোহী প্রার্থীকে থামাতে এবার বরিশালে বিএনপির কেন্দ্রীয় নেতারা


আমাদের বরিশাল ডেস্ক:

বিদ্রোহী প্রার্থীদের নিয়ে অস্বস্তি থাকলেও দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে চায় বিএনপির হাইকমান্ড। বরিশাল-১ এবং পটুয়াখালী-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা আছেন ভোটের মাঠে। তবে দলের সিদ্ধান্তের বাইরে যাবার সুযোগ নেই জানিয়ে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের বরিশাল বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) এলাকায় দলের প্রার্থী জহির উদ্দিন স্বপনকে জয়ী করতে এবার আটঘাট বেঁধে প্রচারণায় নামেন কুদ্দুসের নেতৃত্বে স্থানীয় নেতারা। ঐ আসনটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানও জোর প্রচারণা চালাচ্ছেন। মূলত তাকে প্রতিহত করতেই দলের পক্ষে বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস প্রচারণার শোডাউন দিলেন বলে জানান অনেক নেতাকর্মীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ড থেকে গণসংযোগে নামেন কুদ্দুস নেতৃত্বাধীন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। ভোটারদের প্রতিশ্রুতি দেন , বিএনপি সরকার গঠন করতে পারলে গণমানুষের ভাগ্য পরিবর্তন হবে। এসময়, দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশই চূড়ান্ত জানিয়ে ধানের শীষ প্রতীকে সিল মারতে সকল পর্যায়ের নেতা কর্মীকে কাজ করার আহ্বান জানানো হয় সংক্ষিপ্ত সমাবেশ থেকে।

আসনটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী থাকায় আকন কুদ্দুস বলেন, ‘কারো মতবিরোধ থাকতে পারে। তবে সেটা ১২ ফেব্রুয়ারির আগেই ঠিক হয়ে যাবে। আমরা ব্যক্তি নয়, ধানের শীষকে বিজয়ী করতেই মাঠে নেমেছি।’

এদিকে পথসভা শেষে গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন এলাকায় প্রচারণা করেন আকন কুদ্দুস ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com