Current Bangladesh Time
Monday July ২০, ২০২৬ ৫:৫৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে অপহৃত কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার
১৯ July ২০২৬ Sunday ৮:৪৭:১৩ PM
Print this E-mail this

মুলাদীতে অপহৃত কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

 বরিশালের মুলাদীতে অপহৃত এক কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে এ ঘটনায় অভিযুক্ত মো. রিমনকে (২০) আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

রিমন ময়মনসিংহ জেলার পাগলা উপজেলার লংগাইর ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। 

এর আগে গতকাল শনিবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রিমনের বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত রিমনকে আটক করে মুলাদী থানা-পুলিশ। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মুলাদী উপজেলার রামারপোল গ্রামের কিশোরীর সঙ্গে টিকটকে পরিচয় হয় ময়মনসিংহের পাগলা উপজেলার চাইরবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রিমনের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৬ জুন রিমন ওই কিশোরীকে ফুসলিয়ে ঢাকায় নেওয়ার পর ময়মনসিংহের নিজ বাড়িতে নিয়ে যান। এদিকে কিশোরীকে খুঁজে না পেয়ে পরদিন তার বাবা মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত রিমনকে আটক করা হয়েছে। অভিযুক্ত রিমনকে আজ সকালে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় আজ কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com