Current Bangladesh Time
Friday October ২, ২০২৬ ২:৫১ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল
২০ July ২০২৬ Monday ৫:০৭:২৫ PM
Print this E-mail this

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল


মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২০ কেজি ওজনের দানবাকৃতির একটি শোল মাছ। টানা ৯ দিন গভীর সমুদ্র ফিশিং শেষে এমন বিরল মাছ পাওয়ায় সব কষ্ট যেন মুহূর্তেই ভুলে যান ফিশিং বোটের মাঝি রুহুল আমিন ও তার জেলেরা।

সোমবার (২০ জুলাই) গভীর সমুদ্র থেকে ফিরে মাছটি বিক্রির জন্য আলিপুরের ঐতিহ্যবাহী মৎস্য আড়ত মেসার্স ফাইভ স্টার ফিসের গদিতে নিয়ে আসা হয়। সেখানে বিশাল আকৃতির মাছটি দেখতে স্থানীয়দের ব্যাপক ভিড় জমে।

পরে প্রতি কেজি ৭০০ টাকা দরে মোট ১৪ হাজার টাকায় মাছটি যৌথভাবে কিনে নেন মেসার্স ভাই ভাই ফিসের স্বত্বাধিকারী আব্দুর রহমান খান এবং মেসার্স সামিরা ফিশের স্বত্বাধিকারী মো. সোহাগ আহমেদ।

ক্রেতা আব্দুর রহমান খান বলেন, এত বড় শোল মাছ সচরাচর সাগরে পাওয়া যায় না। ভাগ্যক্রমে এমন একটি মাছ পেয়েছি। তাই আমরা কয়েকজন ব্যবসায়ী মিলে মাছটি কিনে নিজেদের পরিবারের জন্য কেটে ভাগ করে নিচ্ছি।

স্থানীয় জেলেরা জানান, বৈরী আবহাওয়া, উত্তাল সাগর ও নানা প্রতিকূলতার মধ্যেও টানা ৯ দিন মাছ ধরার পর শেষ মুহূর্তে এই দানবাকৃতির শোল মাছটি জালে ধরা পড়ে। এতে দীর্ঘ অভিযানের সব ক্লান্তি ও কষ্ট নিমিষেই দূর হয়ে যায়।

এদিকে গভীর সমুদ্রে এত বড় আকৃতির শোল মাছ ধরা পড়াকে সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য সংরক্ষণে আমরা জেলেদের সবসময় টেকসই ও আইনসম্মতভাবে মাছ আহরণে উদ্বুদ্ধ করছি। পাশাপাশি সরকারি বিভিন্ন সহায়তার মাধ্যমে তাদের জীবিকা সচল রাখতে কাজ করে যাচ্ছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com