Current Bangladesh Time
Monday July ২০, ২০২৬ ৫:৫৯ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ
১৯ July ২০২৬ Sunday ৮:২৪:১৫ PM
Print this E-mail this

কলাপাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে সাইফুল ইসলাম নামের এক যুবককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চরচান্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল ইসলাম (৩০) ওই গ্রামের বাচ্চু খলিফার ছেলে। তিনি বর্তমানে উপজেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চরচান্দুপাড়া গ্রামের সিপন (৪০) মোল্লা কয়েক দিন আগে সাইফুলের জমিতে গরু দিয়ে জোরপূর্বক ঘাস খাওয়ান। এতে সাইফুল বাধা দেন। এ থেকে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসাও হয়। পরে গতকাল শিপন মোল্লা, কাওসার শরীফসহ ১০-১২ জন বাড়ি থেকে ডেকে নিয়ে যান সাইফুলকে। গ্রামের অন্য একটি জায়গায় নিয়ে তাঁকে ব্যাপক মারধর করে জখম করেন।

ভুক্তভোগীর মা ফিরোজা বেগম বলেন, ‘আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করেছে। বাধা দিলে আমাকেও থাপ্পড় মেরে ফেলে দেয় এবং কানের দুল নিয়ে যায়। তারা চাকু দেখিয়ে হুমকি দিয়ে যায়।’

আহত সাইফুল ইসলাম বলেন, ‘জমিতে ঘাস খাওয়ানোর বিষয় আপস-মীমাংসা হয়েছে। তবু তারা আমাকে ডেকে নিয়ে মারধর করল। এর সুষ্ঠু বিচার চাই।’

এ ঘটনায় অভিযুক্ত সিপন মোল্লা বলেন, ‘ওখানে অনেক মানুষ উপস্থিত ছিল, সবাই যদি বলে তাহলে আমি দোষী। তবে, মারপিট দেখে আমি ছাড়াইতে গেছি।’

কলাপাড়া থানার পুলিশ উপপরিদর্শক জাকির হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com