Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড
১৯ July ২০২৬ Sunday ৮:৩৭:৩৮ PM
বরিশালে স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড
নগর প্রতিনিধি:
আদালতের বারান্দায় স্বামীকে গালিগালাজ ও কিল-ঘুষির অভিযোগে ফাতিমা মনীষা নামের এক নারীকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ রোববার বিচারক এস এম শরিয়ত উল্লাহ তাৎক্ষণিক এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, যৌতুকসংক্রান্ত একটি মামলায় আজ বরিশালের আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় মামলার বাদী স্বামী মো. সাজ্জাদ হোসেনকে কিল-ঘুষি দেন স্ত্রী ফাতিমা। এ সময় সাজ্জাদের মাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। ঘটনার পরপরই ভুক্তভোগী সাজ্জাদ হোসেন দণ্ডবিধি ২০২৩ ও ৫০৬(২) ধারায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ সামারি ট্রায়াল পরিচালনা করে আসামি ফাতিমা মনীষাকে পাঁচ দিনের কারাদণ্ড দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)