Current Bangladesh Time
Tuesday February ৩, ২০২৬ ৯:২১ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » নলছিটি » ঝালকাঠি -২: জুলাই হত্যা মামলার আসামি আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী
২ February ২০২৬ Monday ৫:৪৩:৫৪ PM
Print this E-mail this

ঝালকাঠি -২: জুলাই হত্যা মামলার আসামি আ.লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী


ঝালকাঠি প্রতিনিধি:

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত এক হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সৈয়দ রাজ্জাক আলী সেলিম ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

জানা গেছে, পারস্পরিক যোগসাজশে হত্যা ও হত্যায় সহায়তার অভিযোগে জুলাই আন্দোলন ঘিরে যাত্রাবাড়ী থানায় মামলাটি করা হয়। মামলাটি করেন সবুজবাগ থানার মীম আক্তার আখি (২৮)। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে চলতি বছরের ৪ জানুয়ারি মামলাটি যাত্রাবাড়ী থানায় এফআইআর হিসেবে রেকর্ড করা হয়। 

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৩৮৫ জনকে আসামি করা হয়েছে। সৈয়দ রাজ্জাক আলী সেলিম এ মামলার ২২৩ নম্বর আসামি।

যাত্রাবাড়ী থানার ওসি মো. খালেদ হাসান মামলাটি রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে এফআইআর হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে হত্যা মামলার আসামি হয়েও নির্বাচনে অংশগ্রহণ এবং হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগে ঝালকাঠিতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে রাজ্জাক সেলিম বলেন, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত এ ধরনের কোনো মামলার তথ্য আমার জানা ছিল না। যে কারণে হলফনামা প্রদানের সময় পর্যন্ত এই মামলার বিষয় কোনো তথ্য উল্লেখের প্রশ্ন ওঠেনি। এখন যেহেতু একটি মামলা বিষয় আলোচনা হচ্ছে তাই আমি নিশ্চিত হওয়ার জন্য খোঁজ খবর নিচ্ছি।

ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, মামলার বিষয়টি আমরা গণমাধ্যম থেকেই শুনেছি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সৈয়দ রাজ্জাক আলী সেলিম ২০০৯–২০১৩ সাল পর্যন্ত ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হলেও আপিলের মাধ্যমে তা ফিরে পান।

সবশেষ ২০২৪ সালে সহ-সভাপতি পদে থেকেই উপজেলা নির্বাচনে অংশ নেয়। এ সময় আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থকদের সঙ্গে রাজ্জাক সেলিমের সমর্থকদের বিরোধে মামলার পর তিনি এলাকা ছেড়ে চলে যান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ত্রয়োদশ জাতীয় সংদদ নির্বাচন: বরিশালে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য, তিন স্তরের নিশ্ছিদ্র বলয়
নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা
বিদ্রোহী প্রার্থীকে থামাতে এবার বরিশালে বিএনপির কেন্দ্রীয় নেতারা
ভোলাসহ উপকূলের ১১৫ ভোটকেন্দ্রে ড্রোন নজরদারি থাকবে
নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com