![]() গৌরনদীতে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষ
৩ February ২০২৬ Tuesday ১:১২:২৩ PM
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: ![]() লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসতাপালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুর লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স এবং ট্রাকের চালকসহ মোট ৬ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

